ঈদে এলো দেশী মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম- মুড সিঙ্গার

২১ জুলাই, ২০২১ ২৩:৪৭  
অতিমারি! তাই বাইরে ভয়। ঘরে থেকে কী ঈদ হয়? সোশ্যাল মিডিয়াতেই বা কতক্ষণ! এমন আক্ষেপ ঘোচাতে ঈদের দিন বুধবার পরীক্ষামূলক অভিযাত্রা শুরু করলো সংবেদনশীল মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম মুড সিঙ্গার (Moodsinger)। ১০০০-এর বেশি বাংলা গানের ভাণ্ডার নিয়ে যাত্রা শুরু করা এই প্লাটফর্মটির অনন্য বৈশিষ্ট হচ্ছে শ্রোতার মনের ভাষা বুঝে এটি গান শোনার ব্যবস্থা করে।  আপনি যদি কণ্ঠশিল্পী বা কম্পোজার হন, তবে একটি একাউন্ট খুলে আপনার  গান আপলোড করতে পারবেন। এর উদ্যোক্তরা বলছেন,  Moodsinger শ্রোতাদের কাছে এমনভাবে গান পরিবেশন করবে, যা আগে কখনো কোন প্লাটফরম করে নি। এতে আছে সময় ও ইমোশেন নির্ভর গানের সংকলন ও শোনার ব্যবস্থা, যা পুরোটাই স্বয়ংক্রিয়। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-ভিত্তিক এ্যালগরিদম দিয়ে গান নির্বাচন ও পরিবেশনের মাধ্যমে প্লাটফর্মটি শ্রোতাকে কখনো করে উজ্জীবিত, কখনো স্মৃতিকাতর আবার কখনো মনে আয়েশী ভাবের জন্ম দেয়। শুধু বাংলা গান নিয়ে শুরু হলেও Moodsinger- একটি আন্তর্জাতিক উদ্যোগ। ইতোমধ্যে কিছু ইংরেজি গান যু্ক্ত হয়েছে এই প্লাটফরম-এ। তবে বাংলাদেশ-কে সবসময়ই গুরুত্ব দিয়ে এগিয়ে রাখা হবে জানিয়েছে বাংলাদেশে কাজ করা এর গবেষণা ও উন্নয়ন টীম। Moodsinger-এ এমনসব অনন্য বৈশিষ্ট্যের সমাহার রয়েছে,  যা এমনকি পৃথিবীর বড় বড় মিউজিক প্লাটফরম-এও দেখা যায় না। প্রথমেই বলতে হবে Analyze Songs  নামের ফিচারটির কথা। এই ফিচারটি গান তৈরির পেছনে যারা কাজ করেন তাদের জন্য Moodsinger-এর পক্ষ থেকে একটি ভীষণ কার্যকর উপহার। এই ফিচার ব্যবহার করে একজন গীতিকার, কণ্ঠশিল্পী,  সুরকার বা কম্পোজার তাদের তৈরি করা গানটি কোন ধরনের বৈশিষ্ট্য ধারন করে তা নির্ণয় করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে চাইলে সাইন আপ করে Moodsinger-ওয়েবসাইটের উপরের ডান কোণায় প্রোফাইল ছবির নিচে Analyze Songs বাটনটি খুঁজে নিতে হবে। গানে গানে বন্ধুত্ব উদযাপনের সুযোগ করে দিচ্ছে  Shared Playlists। এই ফিচারটি ব্যবহার করে একজন শ্রোতা বিশেষ পছন্দের কেউ বা বন্ধুদের সাথে মিলে তৈরি করতে পারবে  প্রিয় গানের এক বা একাধিক Playlist। একটি Playlist  তৈরি করে তা পছন্দের যেকারো  সাথে শেয়ার করে আমন্ত্রণ জানালে তারাও গান যোগ করে একসাথে শুনতে পারবে। গানে গানে বন্ধুত্ব তৈরী ও তা উদযাপনের এ এক অনবদ্য সুযোগ। প্রিয় কাউকে গানে গানে মনের কথাগুলো বলতে ব্যবহার করা যাবে Dedicate ফিচারটি। গান শুনতে শুনতে প্রিয় মানুষটি আপনার মনের কথাগুলো পড়তে পারবে এ বিষয়টির মধ্যে ভিন্ন রকমের রোমান্টিসিজম আছে। Dedicate বাটনটি ব্যবহার করতে Moodsinger প্লেয়ার এর ডানপাশে  Dedicate বাটনটি খুঁজে নিতে হবে। Moodsinger-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার Mood Compass। একজন শ্রোতা কোন আবেগ নিয়ে গান শোনা শুরু করেছেন এবং একটি সেশনে তার মনের আবেগের প্রকৃতি কীভাবে পরিবর্তন হয়েছে তা দেখে নেয়া যাবে Mood Compass ফিচারটি ব্যবহার করে। Mood Compass ফিচারটি ব্যবহার করতে চাইলে সাইন আপ করে Moodsinger-ওয়েবসাইটের উপরের ডান কোণায় প্রোফাইল ছবির নিচে Dashboard বাটনে ক্লিক করে বামপাশ থেকে Mood Compass ফিচারটি নির্বাচন করে নিতে হবে। আপাতত কেবল ওয়েব ভার্সনেই ব্যবহার করা যাচ্ছে Moodsinger। তবে অচিরেই  ওয়েবের পাশাপাশি মোবাইল এ্যাপ চালু করবে তারা।  বর্তমান ভার্সন-টি মূলত একটি পরীক্ষামূলক পর্যায়। এর উদ্যোক্তারা গানপ্রিয় শ্রোতা ও গানের সাথে যুক্ত মানুষদের যেকোন পরামর্শ সাদরে গ্রহণ করবে বলে জানিয়েছে। এসব পরামর্শ আমলে নিয়ে অচিরেই Moodsinger-এর পূর্ণাঙ্গ ভার্সন যাত্রা শুরু করবে। আর এর বিভিন্ন ঘোষাণা ও আপডেট পাওয়া যাবে ফেসবুক পেজে